এলজির নতুন ফোনের নাম প্রকাশ

৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:১৪  
এলজি তাদের পরবর্তী ফোনের নাম প্রকাশ করেছে। আগামী ১৪ সেপ্টেম্বর ‘উইং’ নামের ফোনটির বিস্তারিত তুলে ধরা হবে। খবর দ্য ভার্জ। নতুন প্রকাশ করা টিজার ভিডিওতে দেখা গেছে, ফোনটিতে দুইটি ডিসপ্লে থাকবে। স্লাইডিং ম্যাকানিজমের মাধ্যমে টি-শেপে ডিসপ্লে দুটি ব্যবহার করা যাবে। এর পাশাপাশি ফোনটিতে থাকছে ফাইভজি সমর্থন। পিছনে থাকছে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ তিন ক্যামেরা। ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৭ সিরিজের প্রসেসর। কোম্পানির এক্সপ্লোরার প্রকল্পের আওতায় প্রথম এই ফোনটি উন্মোচন করা হচ্ছে। চিরাচরিত স্মার্টফোনের ধারণা থেকে এটি ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে এবং নতুন ও ভিন্ন ফর্ম ফ্যাক্টরের সুবিধা দেবে। ডিবিটেক/বিএমটি